• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

বীরগঞ্জে মাদক কারবারি ও সেবনকারী জাকির হোসেনের ৬ মাসের জেল

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
রবিবার, ২ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের দায়ে জাকির হোসেন নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ১ আগস্ট শনিবার দুপুরে পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আসামিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপংকর বর্মন এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন বীরগঞ্জ উপজেলার চাউলিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে। তার বয়স আটাশ বছর।

স্থানীয় পুলিশ সূত্র জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিচারকের সামনে হাজির করা হলে অপরাধ স্বীকার ও তথ্যের ভিত্তিতে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন। মাদক নির্মূলে প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান যে, মাদকের অবসান ঘটাতে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। কোন প্রকার মাদক কারবারি বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। সাজাপ্রাপ্ত জাকির হোসেনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সচেতন মহল।


More News Of This Category