• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

মোঃ মোশাররফ হোসেন। বীরগঞ্জ, দিনাজপুর
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

‘আপনার শিশুর অধিকার, আপনার দায়িত্ব’—এই প্রতিপাদ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’২০২৫ উদযাপন করা হয়েছে।

গত ১২ অক্টোবর থেকে শুরু করে কবি নজরুল উচ্চ বিদ্যালয়, জালালপুর উচ্চ বিদ্যালয়, দেউলি উচ্চ বিদ্যালয়, চাউলিয়া উচ্চ বিদ্যালয় ও সনকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী চিত্রাঙ্কন এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা গুলোতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিটি অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসারবৃন্দ দায়িত্ব পালন করেন।

১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে ২ টা থেকে ৪ টা পর্যন্ত বীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার রবার্ট কমল সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জের প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী যুব উন্নয়ন অফিসার মোনায়েম আলী। এছাড়াও অভিভাবক, শিশু ও ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক বলেন, এই আয়োজনের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশ ও অধিকার সম্পর্কে জ্ঞান ও মেধা বিকশিত হবে। ভবিষ্যতের নেতৃত্বগুণ বৃদ্ধিতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


More News Of This Category