• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
গংগাচড়ায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ ঈদুল আযহায় রংপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মেহেরুজ্জামান জেপলিন ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা রেজাউল করিম ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলমবিদিতর ইউনিয়ন ও দেশবাসীকে বিএনপি নেতা মোঃ মোস্তাফিজার রহমানের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঢাকা মহানগর উত্তর জিয়ামঞ্চের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদের শুভেচ্ছা ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা তপন কুমার রায় ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন

বিশ্ব বাজারে সোনার দাম আরও বাড়লো

সংবাদদাতা:
বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বিশ্ব বাজারে সোনার দাম আরও বেড়েছে। মূলত মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

বুধবার (১৯ মার্চ) স্পট সোনার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে ৩ হাজার ৩৯ ডলার ছড়িয়ে গেছে। এর আগের সেশনে দাম বেড়ে দাঁড়িয়ে ছিল ৩ হাজার ৪৫ ডলারের বেশি। এ নিয়ে জানুয়ারির পর ১৫তম বার দাম বাড়লো মূল্যবান ধাতুটির।

এদিন মার্কিন সোনার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে ৩ হাজার ৪৬ ডলারে হয়েছে।

সিটি ইনডেক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, বর্তমান গাতিপথ অনুযায়ী এক মাসের বেশি সময়ের মধ্যে সোনার দাম ৩ হাজার ২০০ ডলারে পৌঁছাতে পারে।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে পৌঁছায়। যা ইতিহাসে প্রথম। মূলত ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে অনিশ্চিয়তা দেখা দেওয়ায় সোনার চাহিদা বাড়ে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ বর্ধিত শুল্ক এরই মধ্যে কার্যকর হয়েছে।

যার পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে।


More News Of This Category