• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

পীরগঞ্জে কৃষক হত্যা: ট্রান্সফরমার চুরি মামলায় একজন গ্রেপ্তার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির সময় কৃষক মফিজার রহমানকে হত্যার ঘটনায় তদন্তে প্রাপ্ত এক আসামিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শনিবার (১২ জুলাই) রাতে র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১২, বগুড়ার যৌথ অভিযানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকা থেকে মো. রশিদ মিয়া (৪২) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার জানগ্রাম এলাকার দুলা মিয়ার ছেলে।
র‌্যাব জানায়, গত ৭ মে রাতে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামে নিজ জমিতে স্থাপিত বিএডিসির গভীর নলকূপের সেচঘরে ট্রান্সফরমার পাহারা দিচ্ছিলেন কৃষক মফিজার রহমান। পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেচঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। পরে ভেতর থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় মফিজার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হয়, ট্রান্সফরমার চুরিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ভাই মনুয়ার হোসেন পীরগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনায় র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তদন্তের ভিত্তিতে অভিযানে মো. রশিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী অধিনায়কের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।


More News Of This Category