• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উন্নয়নে আমীরে জামায়াতের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার অনুদান

লালন সরকার, পঞ্চগড় (দেবীগঞ্জ)
রবিবার, ২ নভেম্বর, ২০২৫

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার একটি চেক পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট যুগ্মসচিব মোঃ সাবেত আলীর নিকট হস্তান্তর করা হয়েছে।

রবিবার ২ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, খাদ্য শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এসব বিষয়ে দল-মতের ঊর্ধ্বে থেকে সবারই একসাথে কাজ করা উচিত। হাসপাতাল চালুর উদ্যোগ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রশংসনীয় পদক্ষেপ। আমাদের এই অনুদান কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, এটি সম্পূর্ণভাবে মানবিক দায়িত্ববোধ থেকে দেওয়া একটি সহযোগিতা।

তিনি আরও যোগ করেন, বাংলাদেশ আমাদের গর্বের দেশ। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। চিকিৎসা শিক্ষা ও সার্বভৌমত্বের প্রশ্নে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে কাজ করা আমাদের কর্তব্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের এমপি প্রার্থী ও জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন, পঞ্চগড়-২ আসনের এমপি প্রার্থী মো. সফিউল আলম সফিউল্লাহ সুফি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক জামায়াতে ইসলামী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি মন্তব্য করেন যে, সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়েই একটি আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে মাওলানা হালিম দলের অন্যান্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপরও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠায় গণভোট অপরিহার্য। আমরা চাই, গণভোট ও নির্বাচন দুটিই একসাথে অনুষ্ঠিত হোক।


More News Of This Category