• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলমবিদিতর ইউনিয়ন ও দেশবাসীকে বিএনপি নেতা মোঃ মোস্তাফিজার রহমানের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঢাকা মহানগর উত্তর জিয়ামঞ্চের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদের শুভেচ্ছা ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা তপন কুমার রায় ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার

পঞ্চগড়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ, অর্থদণ্ড ও বিপুল মাছ জব্দ

রফিকুল ইসলাম রফিক। সিনিয়র রিপোর্টার, পঞ্চগড়
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং তার পুকুর থেকে বিপুল পরিমাণ মাছ জব্দ করেছে প্রশাসন। দেশের জীববৈচিত্র্য ও স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণের স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খুনিয়াপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার ২নং হাফিজাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খুনিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়ির ভেতরের পুকুরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহন মিনজি ও সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়। এসময় পঞ্চগড় সদর থানার এস আই আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের সহায়তা করে।

অভিযানকালে পুকুর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। রাক্ষুসে প্রকৃতির এই মাছের আমদানি, উৎপাদন ও বিপণনে বাংলাদেশে ২০১৪ সালেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কারণ, গবেষণায় দেখা যায় এই মাছ চাষের ফলে দেশীয় প্রজাতির ও প্রাকৃতিক উপায়ে উৎপন্ন মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যায় এবং দেশীয় মাছ বিলুপ্তির ঝুঁকিতে পড়ে।

ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ মাগুর মাছ চাষের দায়ে শহিদুল ইসলামকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একইসঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের চাষ পুরোপুরি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া, জব্দকৃত বিপুল পরিমাণ মাছ স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন আলীর মাধ্যমে সাত দিনের মধ্যে স্থানীয় এতিমখানায় হস্তান্তরের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দেশের মৎস্য সম্পদ ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


More News Of This Category