• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব আনতে শেরপুরে পুলিশ সদস্যদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আসন্ন নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে ও দক্ষতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের ৮ম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম, যিনি অতিরিক্ত দায়িত্বে কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সটি “নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়)” কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন,নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে দায়িত্ব আরও সফলভাবে পালন করতে হবে।”
এ সময় শেরপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিটের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নির্বাচনী দায়িত্বে দায়িত্বশীলতা, শৃঙ্খলা, আইন প্রয়োগে নৈতিকতা, মানবাধিকার ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে দিকনির্দেশনা পাবেন।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং কোর্সের সফলতা কামনা করেন।


More News Of This Category