• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

নালিতাবাড়ীর বারোমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শেষ হলো ফাতেমা রাণীর তীর্থোৎসব

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিস্টান ধর্মপল্লিতে দুই দিনব্যাপী ফাতেমা রাণীর তীর্থোৎসব।
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এ তীর্থোৎসবে এবার প্রায় অর্ধলক্ষাধিক তীর্থযাত্রী অংশ নেন। প্রার্থনা, মানত পূর্ণ করা, পাপস্বীকার ও নিশিজাগরণসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীরা।ভারত সীমান্তসংলগ্ন বারোমারী ধর্মপল্লিতে বৃহস্পতিবার থেকে শুরু হয় এ উৎসব। প্রথম দিনে অনুষ্ঠিত হয় পাপস্বীকার, পবিত্র খ্রিস্টযাগ, আলোকশোভাযাত্রা, সংক্রান্তের আরাধনা ও নিরাময় অনুষ্ঠান। শুক্রবার সকালে জীবন্ত ক্রুশের পথ অতিক্রম ও মহা খ্রিস্টযাগের মধ্য দিয়ে তীর্থোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।বারোমারী ধর্মপল্লির ফাদার তরুণ বনোয়ারী বলেন, “বৃহস্পতিবার বিকেলে পাপস্বীকারের মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের উৎসব। পরে খ্রিস্টযাগ, আলোকশোভাযাত্রা, সংক্রান্তের আরাধনা, নিশিজাগরণ ও নিরাময় অনুষ্ঠান হয়। শুক্রবার সকালে জীবন্ত ক্রুশের পথ ও মহা খ্রিস্টযাগের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।”নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল এই মহৎ আয়োজনের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশের কঠোর নিরাপত্তায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সংক্রান্তের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”


More News Of This Category