• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলামের উপস্থিতিতে ‘স্মৃতির শ্রদ্ধায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন কচাকাটার কেদার ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার জোড়াবাড়ীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কচাকাটায় ‘আলোকিত বল্লভেরখাস’-এর নতুন কমিটি গঠন, ৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরুর বুকে জিয়া গাছ: আরাফাতে কোটি হাজীদের ছায়া দেয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা: স্বস্তিতে সাধারণ মানুষ কুড়িগ্রামের গোলেরহাটে উৎসবমুখর পরিবেশে ৭ হাজার মুসল্লির ঈদুল আযহার নামাজ আদায় বীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শিশু ধর্ষণ: নির্দোষের ফাঁসি এবং আমাদের আবেগী বিচার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরবাসী ও দেশবাসীকে বেসিক লিফটের স্বত্বাধিকারী মোঃ ময়েন উদ্দীন বাবুর শুভেচ্ছা

নদীতে ভেসে আসা কোটি টাকার কাঠ সংগ্রহ করছে স্থানীয়রা

মোঃ বেলাল মিয়া। সাদুল্যাপুর, গাইবান্ধা
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

 

কুড়িগ্রাম জেলার চিলমারী থানার রমনা ঘাটে নদীপথে ভারত থেকে ভেসে এসেছে কোটি টাকা সমমানের কাঠ। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে এবং তারা যে যার মতো করে নদী থেকে কাঠগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।

জানা গেছে, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় অবস্থিত গুরুত্বপূর্ণ নৌ-টার্মিনাল রমনা ঘাটের আশেপাশে এই কাঠের সন্ধান মিলেছে। এই ঘাটটি চিলমারী, রৌমারী ও রাজিবপুর রুটে নৌকা ও ফেরি চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নদীতে ভেসে আসা কাঠের কোনো নির্দিষ্ট মালিকানা খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় অধিকাংশ মানুষ ধারণা করছেন, কাঠগুলো ভারত থেকে নদী দিয়ে ভেসে আসছে। কাঠ সংগ্রহকারীদের ভাষ্য, এর কোনো মালিক নেই বলেই তারা এগুলো নিয়ে যাচ্ছেন। যদি কারো মালিকানা থাকত, তবে তারা নিতেন না। কাঠগুলো সংগ্রহ করে নেওয়ার এমন চিত্র দেখা যাচ্ছে রমনা ঘাট থেকে চিলমারী, রৌমারী ও রাজিবপুরের মধ্যে চলাচলকারী নৌপথের আশেপাশে। কর্তৃপক্ষ বা অন্য কারো পক্ষ থেকে এখনও এই কাঠগুলোর মালিকানা বা উৎস সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


More News Of This Category