• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলামের উপস্থিতিতে ‘স্মৃতির শ্রদ্ধায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন কচাকাটার কেদার ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার জোড়াবাড়ীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কচাকাটায় ‘আলোকিত বল্লভেরখাস’-এর নতুন কমিটি গঠন, ৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরুর বুকে জিয়া গাছ: আরাফাতে কোটি হাজীদের ছায়া দেয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা: স্বস্তিতে সাধারণ মানুষ কুড়িগ্রামের গোলেরহাটে উৎসবমুখর পরিবেশে ৭ হাজার মুসল্লির ঈদুল আযহার নামাজ আদায় বীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শিশু ধর্ষণ: নির্দোষের ফাঁসি এবং আমাদের আবেগী বিচার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরবাসী ও দেশবাসীকে বেসিক লিফটের স্বত্বাধিকারী মোঃ ময়েন উদ্দীন বাবুর শুভেচ্ছা

দেবীগঞ্জে ৩৩ বোতল ফেন্সিডিলসহ জনতার হাতে মাদক ব্যবসায়ী আটক

শেখ ফরিদ। দেবিগঞ্জ, পঞ্চগড়
সোমবার, ২৬ মে, ২০২৫

দেবীগঞ্জে ৩৩ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মোঃ রবিউল ইসলাম। তিনি উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের উত্তর সরকারপাড়া এলাকার আকালু ইসলামের পুত্র। মাদক ব্যবসার পাশাপাশি তিনি বাস চালাতেন বলে জানা গেছে।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে সাতটা’য় টেপ্রিগঞ্জ ইউনিয়নের বটতলী বাস স্ট্যান্ডের কাজলের দোকানের সামনে থেকে ৩৩ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ৯৯৯ কলের মাধ্যমে পুলিশ জানতে পারে বটতলি বাজারে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। এ সময় এসআই মোঃ নাসিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে তাকে গ্রেফতার করেন।

এ ঘটনায় এসআই মোঃ নাসিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানায়, রবিবার দিবাগত রাতে ভাউলাগঞ্জ থেকে ঢাকাগামী শাপলা পরিবহনের একটি বাসে ফেনসিডিলের পার্সেল তুলে দেয় রবিউল এবং সে নিজে আহসান পরিবহন নামের আরেকটি বাসে  বগুড়া চলে যায়। শাপলা পরিবহনের হেল্পার বুঝতে পারেন সে হয়তো মাদক পার্সেল দিছে। তাই বটতলী কাউন্টারে ফোন দিয়ে জানিয়ে দেয় যে রবিউল ড্রাইভার একটা পার্সেল দিছে। তার উদ্দেশ্য ছিল বগুড়ায় গিয়ে ফেন্সিডিলের পার্সেল নামিয়ে নিবে। কিন্তু শাপলা পরিবহনের কর্মচারীরা বুঝতে পারেন পার্সেলে মাদক আছে।

পরে তারা বটতলী বাজারে সেগুলো নামিয়ে রাখে। রবিউল বগুড়ায় শাপলা পরিবহনে দেওয়া তার ফেন্সিডিল না পেয়ে ফেন্সিডিল নিতে সোমবার সকালে বগুড়া থেকে বটতলী চলে আসে। এমন সময় স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করে।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার মাদক ব্যবসায়ীকে আজকেই আদালতে পাঠানো হবে।


More News Of This Category