• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

দেবীগঞ্জে রেড ক্রিসেন্টের মানবিক হাত: শীতের আমেজে উষ্ণতা পেলেন গ্রাম পুলিশ সদস্যরা

রফিকুল ইসলাম রফিক। সিনিয়র রিপোর্টার, পঞ্চগড়
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

তীব্র শীতের কবলে পড়া পঞ্চগড়ের দেবীগঞ্জে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে দেবীগঞ্জ থানা চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত শতাধিক গ্রাম পুলিশ সদস্যের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। কনকনে ঠান্ডায় পঞ্চগড়ের জনজীবন যখন বিপর্যস্ত, তখন মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রাম পুলিশের সদস্যদের এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী, এবং রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা কমিটির সদস্য জয়নাল আবেদিন ও বাবুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ রায় ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।

বিতরণকালে পঞ্চগড় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য মোশাররফ হোসেন বলেন, “আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই। রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে প্রতি বছরই দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গ্রাম পুলিশের সদস্যরা একদম তৃণমূল পর্যায় থেকে আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হাড়কাঁপানো শীতেও কাজ করেন। তাদের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রাম পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে এবং সাধারণ মানুষের সেবায় রেড ক্রিসেন্টের এই উপহার অত্যন্ত সময়োপযোগী।


More News Of This Category