• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

দেবীগঞ্জে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন ফরহাদ হোসেন আজাদ

শেখ ফরিদ, দেবীগঞ্জ ( পঞ্চগড় )
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়-২ (দেবীগঞ্জ–বোদা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরহাদ হোসেন আজাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি দেবীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে একই দিন সকালে পঞ্চগড় জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ফরহাদ হোসেন আজাদ বলেন, “দীর্ঘ ১৭ বছর ৩ মাস ৮ দিন পর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে প্রত্যাশা ও নেতৃত্বের বার্তা দিয়েছেন, তা সারা দেশে বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এই আবেগ ও উচ্ছ্বাস নিয়ে আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করব।”
তিনি আরও বলেন, “আজ থেকেই আমরা নির্বাচন আচরণবিধি মেনে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করব। আগামী ২১ তারিখের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলে যে গণস্রোত তৈরি হয়েছে, সেই গণস্রোতের মধ্য দিয়েই পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে ধানের শীষ প্রতীকের বিপুল বিজয় নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি।”
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রুস্তম আলী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, উপজেলা সাধারণ সম্পাদক তোবারক হোসেন হ্যাপীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


More News Of This Category