• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

দেবীগঞ্জে বিএনপির উপজেলা ও পৌর শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন।

লালন সরকার! দেবীগঞ্জ, পঞ্চগড়
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ পৌর শহরের পঞ্চগড়–দেবীগঞ্জ মহাসড়কের পাশে পরিমল মার্কেটের দক্ষিণে, মায়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সংলগ্ন পোস্ট অফিস মোড় এলাকায় কার্যালয়টি স্থাপন করা হয়েছে।

 

সোমবার (৮ ডিসেম্বর) রাতে জমকালো আয়োজনে

নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

 

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তবারক হ্যাপি’র সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। তিনি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক,পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল গণি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পৌর বিএনপি’র সভাপতি সরকার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল। এছাড়াও যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠন এবং উপজেলার দশটি ইউনিয়নের

বিপুল সংখ্যক কর্মী-সমর্থক এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

নেতারা জানান, নতুন কার্যালয় থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


More News Of This Category