• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

দেবীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল, জনমনে উদ্বেগ

লালন সরকার, দেবীগঞ্জ
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের একটি মিছিল দেখা গেছে। দেবীগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান দেবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক দিপুর নেতৃত্বে ওই মিছিলটি দেবীগঞ্জ করতোয়া সেতুর উপর দিয়ে অতিক্রম করে।

২৯ নভেম্বর মিছিটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড একটি ফেসবুক আইডি থেকে- যা নিয়ে আরও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি স্থানীয় জনমনে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। তারা প্রশ্ন তুলছেন—প্রশাসনের কড়াকড়ি নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে এ ধরনের মিছিল সংগঠিত হলো।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, আমরা ফেসবুকে মিছিলের বিষয়ে দেখেছি, তবে দেবীগঞ্জে এমন কোনো মিছিল হওয়ার সম্ভাবনা নেই। সারারাত পুলিশ টহল ডিউটিতে থাকে। টোল প্লাজাও সারারাত খোলা থাকে, সেখান থেকেও এমন কোনো মিছিলের তথ্য পাওয়া যায়নি। তবে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং উপস্থিতির বিষয়েও পুলিশ কাজ করছে।


এরকম আরও সংবাদ