• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান নীলফামারীতে পিতা-পুত্র সংঘর্ষ: মামলা-পাল্টা মামলা, আহত বৃদ্ধের পক্ষে পুত্রবধূর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, দেশীয় ফল চাষে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

দেওয়ানগঞ্জ পর্যন্ত বিজয় এক্সপ্রেস চালুর দাবিতে ইসলামপুরে মানববন্ধন

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথ সংস্কার এবং আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশন পর্যন্ত বর্ধিত করার দাবিতে আজ ইসলামপুর উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ইসলামপুর বাজার রেলস্টেশন প্লাটফর্মে এই কর্মসূচির আয়োজন করে ইসলামপুর উন্নয়ন ফোরাম

মানববন্ধন ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেবিনেট সচিব এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম। তিনি জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত রেলপথ সংস্কার ও বিজয় এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ পর্যন্ত চালুর দাবি জানান এবং এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল। উপজেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল রহমানের সঞ্চালনায় এতে অংশ নেন সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, যুগ্ম সম্পাদক শফিক সেলিম, হাতেম আলী সাদা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার আলম বিপুল, পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহিন, পৌর যুবদলের আহ্বায়ক এনামুর হক ডেবিট, যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, সাখাওয়াত হোসেন সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল সরকার সহ আরও অনেকে।

উপস্থিত বক্তারা রেলপথের বেহাল দশা তুলে ধরে অবিলম্বে সংস্কারের দাবি জানান এবং দেওয়ানগঞ্জ পর্যন্ত বিজয় এক্সপ্রেস চালু হলে এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে বলে উল্লেখ করেন।


More News Of This Category