• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পাট গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মশালা

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে “তারুণ্যের উৎসব- ২০২৫” উপলক্ষে। রবিবার (২৮ সেপ্টেম্বর) “বহুমুখী পাট পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালা হয়।

পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের পিএসও ড. রিশাদ আব্দুল্লাহ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিজেআরআই, ঢাকার পরিচালক (কারিগরি) ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই এর পরিচালক (জুট-টেক্সটাইল) ড. ফেরদৌস আরা দিলরুবা এবং পরিচালক (পিটিসি) ড. মাহমুদ আল হোসেন।

এই প্রশিক্ষণে রংপুর বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও গৃহিণী উদ্যোক্তাসহ প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পরিবেশবান্ধব বহুমুখী পাটপণ্য তৈরির প্রযুক্তি হাতে-কলমে প্রদর্শন করা হয়।


এরকম আরও সংবাদ