• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডোমারে সোনারায় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে পুজা মন্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী )
বুধবার, ১ অক্টোবর, ২০২৫

ধর্মীয় ভাবগাম্ভিযের মধ্য দিয়ে আনন্দ ও উৎসব মূখর পরিবেশে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোপুজা। উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে সনাতনধর্মালম্বী ভাইবোনদের আনন্দের যেন শেষ নেই। পুজাকে সামনে রেখে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন বিএনপি, কৃষকদল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে ইউনিয়নে প্রতিটি পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সোনারায় ইউনিয়নে পুজা মন্ডপগুলো পরিদর্শন এবং সনাতনী ভাই বোনদের সাথে মতবিনিময় করেন দলীয় নেতৃবৃন্দ।

সোনারায় ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে অতিথি হিসাবে ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি সহিদার রহমান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামু, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম সরকার, মোমিনুর রহমানসহ বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করে ডোমার ডিমলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সনাতনী ভাইবোনদের আহবান জানান নেতৃবৃন্দ।


এরকম আরও সংবাদ