• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী গংগাচড়ায় দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ, হামলা-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও এসএমসি তফসিল ঘোষণা

ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী )
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী বাজার সংলগ্ন দাস পাড়ার বাসিন্দাদের দিন কাটছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে। দীর্ঘ দিন ধরে এই এলাকায় কোনো বিদ্যুতের খুঁটি বা পোল না থাকায় স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে বোড়াগাড়ী বাজারের মূল সড়কের খুঁটি থেকে শত শত গজ দূরে নিজেদের বাড়ি-ঘরে সংযোগ নিয়েছেন। আর এই দীর্ঘ দূরত্বের তারগুলো কোনো সুনির্দিষ্ট নিয়ম ছাড়া, এলোমেলোভাবে ঝুলিয়ে নেওয়া হয়েছে। বোড়াগাড়ী বাজারে অবস্থিত গ্রামীণফোন টাওয়ারের পশ্চিম পাশের এই দাস পাড়ায় কোনো খুঁটি না থাকায় হাজারো পরিবারের বিদ্যুৎ সংযোগের এই চিত্র এখন পুরো এলাকার জন্য এক বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাট ও বাড়ি-ঘরের ওপর দিয়ে বিপজ্জনকভাবে ঝুলে থাকা এসব বৈদ্যুতিক তারের কারণে প্রতিনিয়ত ছোট-বড় অপ্রীতিকর ঘটনা ঘটছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য ঝড়-বৃষ্টি হলেই এই ঘনবসতিপূর্ণ এলাকার মানুষের মধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তীব্র হয়ে ওঠে। রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ পথচারী এবং স্কুলগামী কোমলমতি শিশুরা সবসময় এক অজানা আতঙ্কে পথ চলে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্তে এই ঝুলন্ত তার ছিঁড়ে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।

সমস্যার এখানেই শেষ নয়; বোড়াগাড়ী বালিকা বিদ্যালয়ের পেছনে বিদ্যুতের খুঁটি থাকলেও সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত হাজী সাহেবের গুদাম পর্যন্ত দীর্ঘ এলাকায় আর কোনো খুঁটি নেই। ফলে এই দীর্ঘ পথের বাসিন্দাদেরও বাজারের মূল সড়কের খুঁটি থেকেই শত শত গজ তার টেনে বিদ্যুৎ নিতে হচ্ছে। খুঁটি না থাকায় নিরুপায় হয়ে মানুষ এই বিপজ্জনক সংযোগগুলো অন্যের বাড়ি-ঘরের ওপর দিয়ে কিংবা কারও কারও ঘরের বারান্দার ঠিক পাশ দিয়ে টেনে নিয়েছেন। ঘরের একদম কোল ঘেঁষে এভাবে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার চলে যাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হয় এখানকার বাসিন্দাদের। এই দীর্ঘস্থায়ী দুর্ভোগ এবং জীবনের ঝুঁকি থেকে মুক্তি পেতে পুরো এলাকাবাসী অবিলম্বে স্থায়ী বিদ্যুতের খুঁটি স্থাপনের জোর দাবি জানিয়েছেন। যথাযথ ব্যবস্থা না নেওয়ায় দিন দিন এই এলাকার মানুষের জীবনযাত্রা হতাশা আর আতঙ্কের চাদরে ঢাকা পড়ে যাচ্ছে।

এই চরম বিদ্যুৎ ঝুঁকির বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী প্রকৌশলী নওশাদ আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বর্তমানে তাদের কাছে নতুন বিদ্যুতের খুঁটি স্থাপনের কোনো বাজেট নেই। তবে আগামীতে এই সংক্রান্ত বাজেট বরাদ্দ আসলে তখন দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান এবং খুঁটি স্থাপনের কাজ বাস্তবায়ন করা হবে। প্রশাসনের এই আশ্বাসের মধ্যেও প্রতিদিনের ঝুঁকি মাথায় নিয়ে দাস পাড়ার বাসিন্দারা এখন এই ভয়াবহ পরিস্থিতি থেকে স্থায়ী নিষ্কৃতি পেতে এবং নিজেদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।


More News Of This Category