• বুধবার, ২০ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

ডিমলায় সাবেক সাংসদ সদস্য তুহিনকে গণসংবর্ধনা প্রদান

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
রবিবার, ২৯ জুন, ২০২৫


নীলফামারীর ডিমলায় সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে, জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ডিমলা উপজেলার বিভিন্ন পেশাজীবী সংগঠন এই সংবর্ধনার আয়োজন করে।

শনিবার (২৮ জুন) দুপুরে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, প্রচার সম্পাদক অ্যাড. আল মাসুদ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, এবং তুহিনের কন্যা ডা. আরিফা। তাঁরা সকলেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 


More News Of This Category