• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ‘দৈনিক প্রলয়’-এর ডিক্লারেশন বাতিল চেয়ে আবেদন গাজীপুরে সাবেক সেনা সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট: নারী-শিশুসহ আহত ৪, থানায় মামলা দেবীগঞ্জে করতোয়া নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, দ্রুত কাজ শুরুর নির্দেশ দক্ষতা অর্জনের মাধ্যমে সময়োপযোগী বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর মাদক নির্মূলে পঞ্চগড়ে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান নীলফামারীতে পিতা-পুত্র সংঘর্ষ: মামলা-পাল্টা মামলা, আহত বৃদ্ধের পক্ষে পুত্রবধূর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, দেশীয় ফল চাষে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, পাচারকারী গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

ঠাকুরগাঁও জেলার ভুল্লী এলাকায় র‌্যাব-১৩-এর অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের একটি মূর্তিসহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব জানায়, পাচারবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ইং ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন ১৮ নম্বর ইউনিয়নের সুকানপুকুরী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ লাল মিয়া (৬০), পিতা- মৃত ফজল হক মন্ডল, মাতা- মৃত রাবেয়া বেগমকে তার বসতবাড়ী থেকে একটি কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলা দায়েরপূর্বক তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), র‌্যাব-১৩, অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী।


More News Of This Category