• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজ পৃথিবী গড়তে রংপুরের বেতগাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি: ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ সীমান্তে হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছে ডোমার থানা পুলিশ: ডোমারের কেতকীবাড়ীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সবুজ আগামীর প্রত্যাশায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু দিনাজপুরের বীরগঞ্জে টিনের দরজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী নারীর মৃত্যু গংগাচড়ায় ইয়াবা ও হিরোইনসহ আটক মাদক ব্যবসায়ী, কারাদণ্ড প্রদান

জামালপুরে ৫০ পিচ ইয়াবা সহ ৪ নারী গ্রেফতার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
রবিবার, ৪ মে, ২০২৫

জামালপুরে ৫০ পিচ ইয়াবা সহ ৪ নারীকে গ্রেফতার করেছে আমলাপাড়া ১নং পুলিশ ফাঁড়ির সদস্যরা । তারা হলেন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আজমত আলীর মেয়ে পাখি (২৯), জামালপুর সদর উপজেলার হরিপুর এলাকার মরহুম দুলাল শেখের মেয়ে মোছাঃ বিষ্টি (২২), অন্তর মিয়ার স্ত্রী মোছাঃ মাহি খাতুন (১৮),দেউরপাড় চন্দ্রা এলাকার সুজন মিয়ার মেয়ে স্বর্ণা (২১)। তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে রবিবার (৪ এপ্রিল) সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে মামলার বাদী আমলাপাড়া ১নং পুলিশ ফাঁড়ির এস আই রাসেল মিয়া নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান,জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। শনিবার বিকালে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময়ে সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে, জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া ঝিগাতলা এলাকায় হাজী ফজলুল হক এর পাঁচ তালা বিল্ডিং এর ২য় তলার পূর্ব পাশ্বের ইউনিটে উত্তর পাশের রুমের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করিতেছে । পরে মহিলা পুলিশ সদস্য দিয়ে তল্লাশী করে ৪ নারীকে গ্রেফতার ও ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে তাদের থানায় আনা হয়।
স্থানীয় এলাকাবাসীরা জানান, এ বাসায় দীর্ঘদিন ধরে অপরিচিত মানুষজন চলাচল করে । এই বাসায় হেরোইন ও ইয়াবা সেবন সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড হতো। হঠাৎ শনিবার সন্ধ্যায় পুলিশ এসে অভিযান পরিচালনা করে ৪ নারীকে গ্রেফতার করে । জামালপুরে আরো কোন ফ্ল্যাটে ভাড়া নিয়ে আরো কেউ মাদক কেনা বেচা করতেছে কিনা যাচাই বাচাই করে প্রশাসনের নজরদারি আরো বৃদ্ধি করে ব্যবস্থা নেওয়া হোক।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মো: আতিক বলেন, এস আই রাসেল মিয়া বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে।এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category