• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজ পৃথিবী গড়তে রংপুরের বেতগাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি: ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ সীমান্তে হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছে ডোমার থানা পুলিশ: ডোমারের কেতকীবাড়ীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সবুজ আগামীর প্রত্যাশায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু দিনাজপুরের বীরগঞ্জে টিনের দরজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী নারীর মৃত্যু গংগাচড়ায় ইয়াবা ও হিরোইনসহ আটক মাদক ব্যবসায়ী, কারাদণ্ড প্রদান

জামালপুরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

জামালপুরে ছেলের ছুরিকাঘাতে মঞ্জিলা বেগম নামে এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ছুরির আঘাতে গাছ কাটতে আসা শেখ ফরিদ নামে এক ব্যক্তি আহত হয়। আহত শেখ ফরিদ জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার হাট চন্দ্রা ঘুণ্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জিলা বেগম ওই এলাকার তোতা মিয়ার স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত মো. মঞ্জু নিহতের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি গাছ শেখ ফরিদের কাছে ১৬ হাজার টাকায় বিক্রি করেন মঞ্জিলা বেগম। সকালে গাছ কাটতে এলে গাছের দাম নিয়ে শেখ ফরিদ ও মঞ্জিলা বেগমের সঙ্গে কথাকাটাকাটি হয় মঞ্জুর। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে শেখ ফরিদকে কোপানো শুরু করে মঞ্জু। এসময় মঞ্জিলা বেগম বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করে করে মঞ্জু।
জামালপুর থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর আশেকীন বলেন, ঘটনাস্থল থেকে একটি ছুরির পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্ত মঞ্জুকে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মঞ্জু মাদকাসক্ত ছিলেন বলে জানায় তিনি।


More News Of This Category