• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

চিলমারীতে র‍্যাব-১৩ এর অভিযানে ১৫.৬ কেজি গাঁজাসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১৫.৬ কেজি গাঁজাসহ তিনজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব সূত্রে জানা যায়, নিয়মিত গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে চিলমারী থানাধীন থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড় রেল ক্রসিং এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় একটি ট্রাক তল্লাশি করে চালক ও সহকারীর সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫.৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মোঃ ইসমাইল হোসেন (২৫), মোঃ নবীর আলী (৪৫) ও মোঃ আজিজুল হক (৩৫) নামের তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাব-১৩ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


More News Of This Category