• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
গংগাচড়ায় শিক্ষক মারুফা আক্তার ময়নার আবেগঘন বিদায় ও প্রদীপ কুমার রায়কে বরণ গংগাচড়ায় উৎসবমুখর পরিবেশে দৈনিক সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ে বিদ্যুৎ সংকট নিরসনে কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পাটগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ২ অবহেলার চরম নিদর্শন! সরকারি স্টোররুমে ময়লা-আবর্জনায় পড়ে ছিল খালেদা জিয়ার বাঁধানো ছবি শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির অনন্য বার্তা: উসকানিদাতাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে পঞ্চগড়ের বোদায় চালের ডিও বিতরণ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার পোস্ট অফিসে এখন আর প্রেমপত্র আসেনা, আসে শুধু তালাকপত্র বীরগঞ্জে দুর্গাপূজায় ১৬৪ মণ্ডপে ৯৯ টন জিআর চালের ডিও হস্তান্তর করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

চমেক হাসপাতালে চিকিৎসাধীন তরুণের মৃত্যু

সংবাদদাতা:
শনিবার, ২৭ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় আহত আবদুল মজিদ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবদুল মজিদের বাড়ি খাগড়াছড়িতে। তিনি চাঁদপুরে একটি গণপরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।সেখানে সহিংসতার ঘটনায় তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নিয়ে আসে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোটা সংস্কারের আন্দোলনে সহিংসতার ঘটনায় এ নিয়ে চমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।


এরকম আরও সংবাদ