• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

গাজীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর রেল স্টেশন ও টঙ্গীর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেননি রেলওয়ে পুলিশ।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সন্ধ্যায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা তুরাগ কমিউটার ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের পৌঁছায়। স্টেশনে যাত্রা বিরতি শেষে জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা হয়। এসময় রেললাইন পারাপার হতে গিয়ে ওই যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

অপরদিকে শ্রীপুর রেল স্টেশনের মাস্টার শামীমা আক্তার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর রেল স্টেশনের পয়েন্টের পাশে হোম সিগনালের পাশে ট্রেনে কাটা পরে এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে দেওয়ানগঞ্জগামী ট্রেনের নিচে কাটা পরে তার মৃত্যু হতে পারে। জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে।


More News Of This Category