• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় যৌথ মোবাইল কোর্টে ৫ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

গাইবান্ধা জেলায় পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রমের দায়ে পাঁচটি ইটভাটাকে মোট ২৩ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১৩, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট।
র‌্যাব সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই ইটভাটা স্থাপনের প্রমাণ পাওয়া যায়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এর বিধান লঙ্ঘনের দায়ে মেসার্স আনোয়ারা ব্রিক্সের মালিক মো. আল মামুনকে ৫ লাখ টাকা, মেসার্স সরকার ব্রিক্সের মালিক মো. আশরাফুল হাবিবকে ৪ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এসআই ব্রিক্সের মালিক শরিফুল আলম উজ্জলকে ৫ লাখ ৫০ হাজার টাকা, এ জেড বি ব্রিক্সের মালিক আজিজকে ৩ লাখ টাকা এবং এমএবি ব্রিক্সের মালিক আনোয়ার হোসেন সরকারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, জনস্বার্থে পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category