• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

গংগাচড়ায় আখেরুল হত্যা মামলার রহস্য উদঘাটন, মূল অভিযুক্ত গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

রংপুরের গংগাচড়ায় আলোচিত আখেরুল ইসলাম ওরফে আখের হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মামলার তদন্তে প্রাপ্ত মূল অভিযুক্ত মোঃ আব্দুল বাতেন (৪০) কে গ্রেফতার করেছে রংপুর জেলা পুলিশের ডিবি ও গংগাচড়া মডেল থানার সমন্বয়ে গঠিত একটি চৌকস দল।
রংপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনের দিকনির্দেশনায় গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ২টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকা আই ব্লকের ৩২ নম্বর রোড থেকে অভিযুক্ত বাতেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাতেন গংগাচড়া মডেল থানার মামলা নং-০৭/৩৯৮ (তারিখ: ১৪/১২/২০২৫ খ্রি.), ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী মামলার মূল অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ ডিসেম্বর রাত আনুমানিক ১০টায় ভিকটিম আখেরুল ইসলাম মালিপের বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্ত বাতেন পূর্বপরিকল্পিতভাবে তার পিছু নেয়। রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলের পাশের বাঁশঝাড় থেকে বের হয়ে কোমরে লুকিয়ে রাখা লোহার হাতুড়ি দিয়ে আখেরুলের মাথায় সজোরে আঘাত করে। মাটিতে পড়ে গেলে একাধিক আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
পরবর্তীতে নিহতের ভাই গংগাচড়া মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি দীর্ঘদিন ক্লুলেস থাকায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন, “রংপুর জেলার অধিকাংশ ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে মূল অভিযুক্তদের গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি।”
গ্রেফতারের পর অভিযুক্ত বাতেনকে ঢাকা থেকে রংপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। পরে পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত কার্যক্রম শেষে আদালতে চূড়ান্ত পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।


More News Of This Category