• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দেবীগঞ্জে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালন সরকার, নিজস্ব প্রতিনিধি। দেবীগঞ্জ (পঞ্চগড়)
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং তার রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দেবীগঞ্জ করতোয়া সেতু সড়কে উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন, দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তুহিন বসুনিয়া, দেবীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন পাটোয়ারী সহ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

মোনাজাত পরিচালনা করেন দেবীগঞ্জ উপজেলা ওলামা দলের সদস্য সচিব শাহাদাত হোসেন।

দোয়া মাহফিলে জাতীয় নেতাদের সুস্থতা এবং দেশের শান্তি কামনা করা হয়।


More News Of This Category