• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় হাজার মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান ডোমারে সাজাপ্রাপ্ত ও ধর্ষণ চেষ্টার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলামের উপস্থিতিতে ‘স্মৃতির শ্রদ্ধায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন কচাকাটার কেদার ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার জোড়াবাড়ীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কচাকাটায় ‘আলোকিত বল্লভেরখাস’-এর নতুন কমিটি গঠন, ৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরুর বুকে জিয়া গাছ: আরাফাতে কোটি হাজীদের ছায়া দেয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা: স্বস্তিতে সাধারণ মানুষ কুড়িগ্রামের গোলেরহাটে উৎসবমুখর পরিবেশে ৭ হাজার মুসল্লির ঈদুল আযহার নামাজ আদায় বীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত

কুয়াকাটা সৈকতে নারীদের গোসলের ভিডিও ধারণ, যুবককে কারাদণ্ড

সংবাদদাতা:
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে নারীদের গোসলের ভিডিও গোপনে ধারণ করার দায়ে রুবেল পাহলান (৩০) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ দেন কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা সৈকতে গোসল করেছিলেন। এসময় গোপনে নারীদের গোসলের ভিডিও ধারণ করছিলেন রুবেল। বিষয়টি দেখে সৈকতের ফটোগ্রাফাররা তাকে ধরে ফেলেন। পরে তাকে ট্যুরিস্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক অভিযুক্ত রুবেলকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে পুলিয়ে সোপর্দ করেন।

স্থানীয় ফটোগ্রাফার মো. জাকারিয়া বলেন, ‌‘আমরা দেখি সে মেয়েদের ভিডিও করছে আর খারাপ মন্তব্য করছে। সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তাকে পুলিশে দেই।’

jagonews24

আরেক ফটোগ্রাফার রুবেল বলেন, ‘তার মোবাইল চেক করে দেখি অনেক ভিডিও বানানো আছে। যেগুলো ফেসবুকে ছেড়ে কুয়াকাটার বদনাম করে।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘আমরা সার্বক্ষণিকভাবে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত। এমন ব্যক্তিদের কোনো ছাড় নেই।’

 


More News Of This Category