• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা বীরগঞ্জে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু নীলফামারীতে রেঞ্জ ডিআইজি: শৃঙ্খলা ও জনআস্থাই পুলিশের মূল শক্তি

কালীগঞ্জে র‍্যাব-১৩’র অভিযানে ৯৬ বোতল এস্কাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর।
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন এলাকায় র‍্যাব-১৩ এর অভিযানে ৯৬ বোতল এস্কাফ ডিএক্স জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহের অংশ হিসেবে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে জনৈক মোঃ লিয়াকত আলী (৪৫)-এর বসতবাড়ি থেকে ৯৬ বোতল এস্কাফ ডিএক্স উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লিয়াকত আলীর পিতা নককেছ আলী। তার বাড়ি খামারভাতি গ্রামে, চন্দ্রপুর ইউনিয়ন, কালীগঞ্জ থানা, লালমনিরহাট জেলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য পরিবহন ও সরবরাহ করে আসছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযানের বিষয়টি র‍্যাব-১৩ এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।


এরকম আরও সংবাদ