• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

কাউনিয়ায় র‍্যাবের অভিযানে ১৬.৪ কেজি গাঁজা জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

রংপুর জেলার কাউনিয়া থানাধীন এলাকায় র‍্যাব-১৩ এর অভিযানে ১৬.৪ কেজি গাঁজা জব্দসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব সূত্র জানায়, মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ১১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪টা ৪৫ মিনিটে কাউনিয়া থানাধীন ৫ নং বালাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ হলদিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় লালমনিরহাট হতে রংপুরগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে এস কে মোবাইল কর্নারের সামনে থেকে ৮টি বাঁশের ঝুড়ির ভেতরে রাখা ১৬.৪ কেজি অবৈধ গাঁজা জব্দ করা হয়।
এ অভিযানে মোঃ স্বাধীন মন্ডল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া সদর থানার ছোট কুমিরিয়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে রংপুর জেলার বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।


More News Of This Category