• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি ঘোষণা

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

আশুলিয়ায় বেতনের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার নিশ্চিতপুর ইটখোলা এলাকার শ্রমিকরা বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে।

ফলে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে রয়েছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

শ্রমিকরা জানায়, সকালে প্রায় আট হাজার শ্রমিক জুলাই মাসের বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় সেখানে উত্তেজনা তৈরি হলে আশপাশের ১৫টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


এরকম আরও সংবাদ