• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে এসআরবি-১৩’র অভিযান: ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ গাইবান্ধায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেফতার গঙ্গাচড়ায় গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তি আটক, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ মিঠাপুকুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, এসআরবি-১৩-এর সফল অভিযান গঙ্গাচড়ায় এসআরবির বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বুড়িচংয়ে ডিবি পরিচয়ে তল্লাশির সময় হাতেনাতে আটক ৩ ভুয়া পুলিশ ডোমারের কেতকীবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শুভ জন্মদিন আব্দুল মালেক: তিস্তার স্রোতের মতো একজন মানুষ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি মামলার প্রধান আসামি রংপুর থেকে গ্রেপ্তার সৈয়দপুরে ভেজাল চিপস ও চানাচুর কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে এসআরবি-১৩’র অভিযান: ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে মোট ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকবিরোধী কার্যক্রমে এসআরবি-১৩-এর এই দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপ অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংবাদসূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল শনিবার রাত সাড়ে আটটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ী বাজার সংলগ্ন মেসার্স সোনালী ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। তল্লাশি চলাকালে ৬ কেজি গাঁজাসহ টুটন সরকার নামের ৩০ বছর বয়সী এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটক টুটন সরকার কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার বড়লাজাকাটা এলাকার মৃত লায়েস সরকারের ছেলে।
একই আভিযানিক দল দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে রোববার রাত আড়াইটার দিকে। দিনাজপুরের বিরল উপজেলার পাঁচশালা গ্রামের মো. রহিম উদ্দীনের ৫৯ বছর বয়সী ছেলে মো. নবাব আলীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শোবার ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে রাখা ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং নবাব আলীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
অপরদিকে, রোববার সকাল সাড়ে ছটায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ী জিনজিনপাড়া গ্রামে আরেকটি অভিযান চালায় এসআরবি-১৩ রংপুর সদর কোম্পানির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে মো. আব্দুল কাশেমের ৩১ বছর বয়সী ছেলে আব্দুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক আব্দুল হককে গ্রেফতার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় এসআরবি-১৩-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজন ও উদ্ধারকৃত সব আলামত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ