• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে এসআরবি-১৩’র অভিযান: ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ গাইবান্ধায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেফতার গঙ্গাচড়ায় গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তি আটক, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ মিঠাপুকুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, এসআরবি-১৩-এর সফল অভিযান গঙ্গাচড়ায় এসআরবির বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বুড়িচংয়ে ডিবি পরিচয়ে তল্লাশির সময় হাতেনাতে আটক ৩ ভুয়া পুলিশ ডোমারের কেতকীবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শুভ জন্মদিন আব্দুল মালেক: তিস্তার স্রোতের মতো একজন মানুষ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি মামলার প্রধান আসামি রংপুর থেকে গ্রেপ্তার সৈয়দপুরে ভেজাল চিপস ও চানাচুর কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

গঙ্গাচড়ায় গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তি আটক, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সাইফুনের কাছাকাছি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ঝটিকা ও তৎপরতাপূর্ণ অভিযান এলাকায় অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখছে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার বেতগাড়ী ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মহানন্দের ছেলে চিনি বাবু এবং একই ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামের মৃত মোস্তাকিমের ছেলে মোতাকাববির। চিনি বাবুর বয়স ৩৫ বছর এবং মোতাকাববিরের বয়স ৪৫ বছর।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই দুই ব্যক্তি সাইফুন এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। পুলিশ সদস্যগণ ঘটনাস্থলে পৌঁছালে তাদের গাঁজা সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক করতে সক্ষম হন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ২১ অনুযায়ী মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছবুর জানান, মাদকের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। মাদক কারবারি ও মাদকসেবীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং মাদকের বিরুদ্ধে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। শনিবার রাতে আলমবিদিতর ইউনিয়নের সাইফুন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে আইনগত ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ