• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে এসআরবি-১৩’র অভিযান: ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ গাইবান্ধায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেফতার গঙ্গাচড়ায় গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তি আটক, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ মিঠাপুকুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, এসআরবি-১৩-এর সফল অভিযান গঙ্গাচড়ায় এসআরবির বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বুড়িচংয়ে ডিবি পরিচয়ে তল্লাশির সময় হাতেনাতে আটক ৩ ভুয়া পুলিশ ডোমারের কেতকীবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শুভ জন্মদিন আব্দুল মালেক: তিস্তার স্রোতের মতো একজন মানুষ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি মামলার প্রধান আসামি রংপুর থেকে গ্রেপ্তার সৈয়দপুরে ভেজাল চিপস ও চানাচুর কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি মামলার প্রধান আসামি রংপুর থেকে গ্রেপ্তার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার মামলায় প্রধান আসামি মো. আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
বৃহস্পতিবার ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং এসআরবি-১৩ এর এই দ্রুত পদক্ষেপ ও তৎপরতা প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।
গ্রেপ্তার আব্দুস সালাম গাইবান্ধার পীরগঞ্জ থানাধীন বড় মাজিদপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে এবং তিনি একসময় একটি মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসআরবি-১৩ এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আব্দুস সালামের নেতৃত্বে একটি প্রতারক চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে।
ওই বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য আবেদন করেন প্রায় ১০০ জন প্রার্থী এবং পরে রংপুরের একটি কমিউনিটি সেন্টার ভাড়া করে তাঁদের নিয়ে ভুয়া নিয়োগ পরীক্ষা নেওয়া হয়।
এরপর রাজশাহীতে প্রার্থীদের ভুয়া মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং ২০২৪ সালের ৩ ডিসেম্বর বিভিন্ন পদে ৪২ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়ার একটি ভুয়া অফিস আদেশ প্রকাশ করে চক্রটি।
এভাবে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে এবং এ ঘটনায় প্রতারিত চাকরিপ্রার্থীদের একজন মো. ফরহাদুল ইসলাম মন্ডল বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ রংপুরের একটি আভিযানিক দল ভোর ৪টার দিকে কোতয়ালী থানাধীন আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায়।
এ সময় আব্দুস সালামকে গ্রেপ্তারের পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, চাকরিপ্রার্থীদের দেওয়া বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের ফাঁকা পাতা এবং চাকরিসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
গ্রেপ্তার আব্দুস সালামের বিরুদ্ধে অতীতে গাইবান্ধার সাদুল্লাপুরে বীমা প্রতারণা এবং সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার আসামি ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ