• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

করিমগঞ্জে “আমরা প্রবাসী” সংগঠন এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

রবিউল আওয়াল
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সমাজ সেবামূলক মানবিক সংগঠন “আমরা প্রবাসী” এর উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত  হয়েছে। শুধুমাত্র প্রবাসীদের নিয়ে গঠিত এই সংগঠনের পক্ষ থেকে 14 ফেব্রুয়ারী শুক্রবার করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়নের উলুখোলা চৌরাস্তায় ৬ টি প্রাইমারী স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এই স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

আল ইমরান ও রায়হান মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল আলম বকুল, আঃ রশিদ মাষ্টার, চেয়াম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, অধ্যাপক রাইসুল ইসলাম রাসেল,আজহারুল ইসলাম স্বপন মাস্টার, কুতুবউদ্দিন মাষ্টার সহ ৬ টি স্কুলের শিক্ষক ও এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে “আমরা প্রবাসী” এর সভাপতি মোঃ সাজ্জাদ হাসান নবীন ভিডিও বার্তায় বক্তব্য প্রদান করেন।

আজহারুল ইসলাম স্বপন মাষ্টারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সেনা সদস্য ও সমাজসেবক মোঃ ফরজ আলী।

এ সময় নানশ্রী সঃ প্রাঃ বিদ্যালয়, আলমদী পাড়া সঃ প্রাঃ বিদ্যালয়, উত্তর কান্দাইল সঃ প্রাঃ বিদ্যালয়, উলুখোলা সঃ প্রাঃ বিদ্যালয়,উত্তর সিন্দ্রিপ সঃ প্রাঃ বিদ্যালয়, ও সিন্দ্রিপ সঃ প্রাঃ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ অত্র এলাকার এলাকাবাসী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এলাকার সকল শ্রেণীপেশার মানুষ।।


More News Of This Category