• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

রাজধানীতে ৩০ রাউন্ড গুলিসহ গ্রেফতার দুই

সংবাদদাতা:
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

রাজধানীর মিরপুরে নাইন এমএম পিস্তলের ৩০ রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো.সাইফুল ইসলাম সাকিব (২০) ও মো. রুবেল (৩২)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মিরপুরের সেকশন-২ হাউজিং অফিস এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে থানার একটি টিম বিশেষ উদ্ধার অভিযানে ডিউটিতে নিয়োজিত ছিল। মিরপুর মডেল থানার সেকশন-২ হাউজিং অফিস সংলগ্ন জি-১ ব্লকের ফ্লাওয়ার ক্যাফের সামনে শিয়ালবাড়ি এলাকা থেকে হেঁটে আসা দুজন সন্দেহভজন ব্যক্তিকে তল্লাশির উদ্দেশে দাঁড়ানোর জন্য সংকেত দেন টিমের পুলিশ সদস্যরা। তখন তারা পুলিশকে দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে পালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।

পরে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজত থাকা একটি পুরোনো ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ রাউন্ড নাইন এম এম পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তারা ওই ৩০ রাউন্ড গুলির বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেননি। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি আরও জানান, গ্রেফতাররা পরস্পর যোগসাজশে বেআইনিভাবে ৩০ রাউন্ড গুলি নিজেদের হেফাজতে রেখেছেন মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category