• সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

সারজিসের আসনে স্বতন্ত্র প্রার্থীর আত্মপ্রকাশ

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার, পঞ্চগড়
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এনসিপি নেতা সারজিস আলমের এলাকার বাসিন্দা মাজেদুর রহমান লিটন। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর লিলারমেলা বাজারে সংবাদ সম্মেলন করে নিজেকে পঞ্চগড় ১ আসন (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত) পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
পেশায় বেসরকারি চাকুরিজীবী এই প্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে এমকম সম্পন্ন করেছেন। নিজের দায়বদ্ধতা থেকে মানুষের জন্য কাজ করার মনোবাসনা থেকে তিনি এবার সারজিসসহ অন্যান্য হেভিওয়েট প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন।
তিনি বলেন, রাজনৈতিক পরিবারের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিক দলের বাইরেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। তিন উপজেলার মানুষের জন্য আমি তেমন কিছু করতে পারি নি। তবে এই এলাকার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে আমার পরিবারের ভূমিকা রয়েছে। আমার দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং এলাকার মানুষের সাথে যে সম্পর্ক তাতে তাদের কমিনমেন্টগুলি আমি সহজেই বাস্তবায়ন করতে পারবো। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি আমাদের কেন আগেই এক শতাংশ সমর্থক রাজি করাতে হবে? এই নিয়ম পরিবর্তন করতে হবে। সুযোগ পেলে রাস্তা ঘাট, স্বাস্থসেবার উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়ন করবো। সেবা, উন্নয়ন ও মানবিক রাজনীতি আমার ভিশন। রাজনীতি কেবল পেশা নয় সেবা হিসেবে নিতে চাই। আমি কাউকে অসম্মান করবো না। আমি মিথ্যা প্রতিশ্রুতি দেবো না। আমি অর্থ, প্রলোভন বা ভয় দেখিয়ে ভোট নেবো না বরং আমি মানুষের দরজায় যাবো, মানুষের কথা শুনবো, মানুষের সমস্যার সমাধানে কাজ করবো।
পরে তিনি এলাকার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তার শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


More News Of This Category