• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

দুই জেলার পৃথক অভিযানে পাঁচজন গ্রেপ্তার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ) রংপুর
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকা র‍্যাবের পৃথক দুটি অভিযানে রংপুর ও লালমনিরহাট থেকে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল এবং ৩১.০৫৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এই সফল অভিযানগুলো র‍্যাবের পেশাদারিত্ব এবং মাদক নির্মূলে তাদের দৃঢ়প্রতিজ্ঞার প্রমাণ।

 

র‍্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ১০ সেপ্টেম্বর রাত ১০টা ১০ মিনিটে রংপুর জেলার গংগাচড়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মিয়াপুর গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব (শান্ত), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মলিয়ারা গ্রামের বাসিন্দা মোঃ ইসরাফিল এবং নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বড় কাগনা গ্রামের বাসিন্দা আরিফ হাসান।

 

পরবর্তীতে, গত ১১ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন দলগ্রামে এক বাড়িতে পৃথক অভিযান চালানো হয়। সেখানে ৩০.০৫৪ কেজি গাঁজা জব্দসহ গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রাম (পশুরডোবা) গ্রামের বাসিন্দা খিতিশ চন্দ্র রায় এবং তার স্ত্রী দ্বিপালী রাণী রায়।

 

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।


More News Of This Category