• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুঠিয়ায় ভোক্তার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ল্রাজশাহীর পুঠিয়ায় ভোক্তার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিরা ও মধ্য জামিরা এলাকায় এই অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ।

 

 

অভিযান সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই পরিচালিত একটি চিপস কারখানা ও একটি বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানে নানা অনিয়ম পাওয়া যায়। এতে ভোক্তার স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অর্থদণ্ডের ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি দ্রুত অনিয়ম দূর করে নিয়ম মেনে ব্যবসা চালানোর নির্দেশনা দেওয়া হয়।

 

 

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পুলিশ ও আনসার সদস্যরা।

 

 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, “আমরা দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কিছু অনিয়ম পেয়েছি। নির্দেশনা অনুযায়ী সেগুলো সংশোধন করে তারা ব্যবসা পরিচালনা করবে। উপজেলাবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”


এরকম আরও সংবাদ