• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ গঙ্গাচড়ার বেতগাড়ী ইউপিতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ পীরগঞ্জে ডিবির অভিযানে ৮ অনলাইন ক্যাসিনো জুয়ারি গ্রেফতার ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন: অগ্নি নিরাপত্তার বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজন পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে আরডিআরএস মোড়ের সেই অপহরণ মামলার আসামি এবার পুলিশের জালে: পাঠানো হলো কারাগারে ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি

বীরগঞ্জে সরকারি খেলার মাঠ দখলের চেষ্টা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সংবাদদাতা:
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বীরগঞ্জ উপজেলায় একটি সরকারি খাস জমিতে অবস্থিত দীর্ঘদিনের খেলার মাঠ দখলের চেষ্টার প্রতিবাদে বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহীদ মিনার চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাল্টাপুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ভোগডোমা এলাকার বাসিন্দারা এই মানববন্ধনে অংশ নেন এবং ভূমিদস্যুদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মৃত সোহরাব আলীর ছেলে নুরুন্নবী, তার ভাই মাসুদ, মামুনসহ আরও কয়েকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে খেলার মাঠের গোলপোস্ট ভেঙে ফেলে এবং হ্যারো দিয়ে চাষ শুরু করে। তারা সেখানে কলাগাছসহ বিভিন্ন বনজ গাছের চারা লাগানোর চেষ্টা করলে আদিবাসী প্রতিবাদী ইয়ংস্টার ক্লাবের সদস্য ও গ্রামবাসী তাদের বাধা দেয়। তীব্র প্রতিরোধের মুখে দখলকারীরা পিছু হটতে বাধ্য হয়।

পশ্চিম ভোগডোমা মৌজার ৬১৪, ৬১৫ ও ৬১৬ দাগের ৩ একর জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। পাল্টাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী আব্দুল মান্নান জানিয়েছেন, জমিটি সরকারি হলেও এটি স্থানীয় জনগণের খেলার মাঠ হিসেবে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে।

ঘটনার দিনই আদিবাসী প্রতিবাদী ইয়ংস্টার ক্লাবের সভাপতি বাবুলাল মুর্মু ও সাধারণ সম্পাদক রুবেল বাস্কে ভূমিদস্যুদের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

মানববন্ধন থেকে আব্দুল জব্বার, বাবুল ইসলাম, আদিবাসী নেতা জোসেফ হেমরমসহ অসংখ্য গ্রামবাসী অবিলম্বে ভূমিদস্যু নুরুন্নবীসহ অন্যদের গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপিও দেন। এসময় বিএনপি নেতা আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও আলহাজ্ব আমিরুল বাহার এলাকাবাসীর যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, বিষয়টি ইতিমধ্যে আমলে নিয়ে সরকারি জমিতে সাইন বোর্ড স্থাপন করা হয়েছে। ভূমি দস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category