• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

সংবাদদাতা:
বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বাগেরহাটের মোংলায় তালাক দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় ওই স্বামীকে আটক করে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা এলাকার মৃত জাফর শেখের ছেলে গোলাম মওলা দুলালের (৪৫) সঙ্গে বেশ কয়েক বছর আগে গাববুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের (৩৯) বিয়ে হয়। তাদের বৈবাহিক জীবনে কলহ-বিবাদ লেগেই থাকতো। এক পর্যায়ে ২২ জুলাই রঞ্জিলা তার স্বামী গোলামকে তালাক দেন।

ক্ষিপ্ত হয়ে স্বামী গোলাম মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রঞ্জিলার বাবার বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালান। ওই সময় গোলাম রঞ্জিলার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কাঠ দিয়ে আঘাত করতে থাকেন। এতে রঞ্জিলার মাথা ফেটে ও থেতলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে গোলাম পালিয়ে যান।
এদিকে রঞ্জিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। পরে তাকে খুলনায় পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে রঞ্জিলার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে চিলা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় গোলামকে আটক করে পুলিশ। আটক গোলামকে বুধবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ায় স্বামী ক্ষুব্ধ হয়ে হত্যা করেছে। এ ঘটনায় স্বামীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।


More News Of This Category