• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

দেবীগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শেখ ফরিদ, দেবীগঞ্জ ( পঞ্চগড় )
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

দেবীগঞ্জ উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এই অভিযান চালানো হয়।

 

উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে অবস্থিত “মেসার্স মোজাম্মেল ট্রেডার্স”-এ যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর দেবীগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন।

 

জানা গেছে, সরকারিভাবে প্রতি বস্তা টিএসপি সারের মূল্য ১,৩৫০ টাকা নির্ধারিত থাকলেও, অভিযুক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানটি প্রতি বস্তা সার ১,৮৫০ টাকায় বিক্রি করছিল। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, অনিয়মের শিকার একজন কৃষককে তার কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়।

 

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। এ সময় সেনাবাহিনীর একটি দল এবং দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া কোনোভাবেই বরদাশত করা হবে না এবং কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় কৃষকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিত নজরদারির ওপর জোর দিয়েছেন।


More News Of This Category