• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

কালীগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ESKufসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর:
র‌্যাব-১৩, রংপুরের একটি সফল অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২১১ বোতল ফেন্সিডিল এবং ১২২ বোতল ESKuf উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে র‍্যাব-১৩। এই গ্রেফতার তাদের ধারাবাহিক সাফল্যেরই একটি অংশ।

র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৪/০৮/২০২৫) সকালে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। প্রথমে সকাল ৬টা ২০ মিনিটে ৬ নং গোড়ল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সেবক দাস এলাকার কমল চন্দ্র রায় (৪১)-এর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তার গোয়ালঘর থেকে ১২২ বোতল ESKuf জব্দ করা হয় এবং কমল চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়।

এরপর সকাল ৭টা ৪০ মিনিটে একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ঘোঙ্গাগাছ এলাকায় পলাতক আসামি শ্যামল চন্দ্র রায় (৩৮)-এর বাড়ির উঠানে তল্লাশি চালানো হয়। সেখানে একটি মোটরসাইকেলের ভেতর থেকে ২১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় পার্থ রায় কাজল (২৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব-১৩, রংপুর দীর্ঘ দিন ধরে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করে আসছে। এই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং দুইজন ব্যবসায়ীকে গ্রেফতারের মাধ্যমে তারা আবারও নিজেদের সক্ষমতা ও কর্মতৎপরতা প্রমাণ করল। অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category