• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

জুলাই গনঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের গনমিছিলে সহস্রাধিক নেতাকর্মী

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
বুধবার, ৬ আগস্ট, ২০২৫

জুলাই গনঅভ্যুত্থানে প্রথম বার্ষিকী উপলক্ষে গন মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবীগঞ্জ উপজেলা শাখা।

৫ আগষ্ট মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এসে জড়ো হন। পরে কয়েক সহস্রাধিক নেতাকর্মী গন মিছিল করে।

জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড় ২ আসনের প্রার্থী, বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফির নেতৃত্বে

মিছিলটি দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর এলাকার বিজয় চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে বিজয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড় ২ আসনের প্রার্থী, বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফির

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও জামায়াতে ইসলামীর যুব বিষয়ক সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল বাসেদ, মাওলানা বেলাল হোসাইন, পৌর আমীর মাওলানা শেখ ফরিদ হাসান, সেক্রেটারি মাওলানা নাবিউল হাসান, উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক ল্যুফর রহমানসহ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যান ফেডারেশনের নেতৃবৃন্দ।


More News Of This Category