• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

টাঙ্গাইলে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যাী অভিযোগে স্বামী গ্রেপ্তার

খন্দকার খায়রুল বাশার।‌ ভূঞাপুর, টাঙ্গাইল
সোমবার, ৪ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার(৪ আগষ্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। রবিবার রাত গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে আসামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে র‌্যাব-১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার কাওছার বাঁধন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী মেহেদী হাসান। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন।

তিনি আরও জানান, স্ত্রীকে হত্যার পর মেহেদী পালিয়ে যায় এলাকা ছেড়ে। পরে তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ঘটনার ১০ ঘন্টা পর আসামীকে গ্রেপ্তার করা হয়। রাতেই মেহেদীকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সখীপুর থানা ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, সোমবার দুপুরে মেহেদীকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মেহেদী আদালতে দোষ স্বীকার না করলে জিজ্ঞাসাবাদের রিমান্ড আবেদন করা হবে।


More News Of This Category