• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বীরগঞ্জ-কাহারোলে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৩০টি টিউবওয়েল সেট বিতরন।

মোশাররফ হোসেন। বীরগঞ্জ দিনাজপুর
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

অসহায় মানুষের সুপেয় নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনাজপুর-১ আসন বীরগঞ্জ ও কাহারোল উপজেলার ১৩০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

২ উপজেলার গ্রাম সমুহের মধ্যে ১৩০টি পরিবার দীর্ঘদিন খাবার পানির সংকটে ভুগছিল, এই সংকট দূর করতে এগিয়ে এসেছে জামায়াতে ইসলামী।

৩১ জুলাই২০২৫ বৃহস্পতিবার সকালে

বীরগঞ্জ উপজেলা জামায়াত অফিসের সামনে জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখা উদ্যোগে সমাজ কল্যাণ মূলক কর্মসূচীর অংশ হিসেবে এ টিউবওয়েল বিতরণ করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক জননেতা মোঃ মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন

জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলার কর্ম পরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান,উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ লুৎফর রহমান, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

টিউবওয়েল সেট গুলো বিতরণ কালে প্রধান অতিথি’র বক্তব্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক জননেতা মোঃ মতিউর রহমান বলেন, “জনগণের মৌলিক চাহিদা পূরণ করা আমাদের নৈতিক দায়িত্ব এবং উদ্দেশ্য।

 

টিউবওয়েল স্থাপনের মাধ্যমে মানুষ যেন নিরাপদ ও বিশুদ্ধ পানি পায়, সেটিই আমাদের মুল লক্ষ্য।”তিনি আরও বলেন, “গরীব ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা আমি ও আমাদের দলের সার্বক্ষনিক দায়িত্ব।

বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ মানবিক কাজ।”


More News Of This Category