• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি বাবু আর নেই

সংবাদদাতা:
রবিবার, ২৮ জুলাই, ২০২৪

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বাবু (৫৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৮ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, গণপরিষদ সদস্য ও শহরের আদালত পাড়ার বাসিন্দা মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সন্তান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

তিনি জানান, গত দুই মাস ধরে তিনি ফুসফুসের ইনফেকশনজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। চিকিৎকালীন প্রথমে আনোয়ার খান মর্ডান হাসপাতাল এবং পরবর্তীতে গত ৮ দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। সেখানেই আজ মৃত্যুবরণ করেন।

এদিকে অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

মরহুমের প্রথম জানাজা আজ বাদ আছর শহরের বেগম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে ফরিদগঞ্জে নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন জাহিদুল ইসলাম রোমান।


More News Of This Category