• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধে উঠান বৈঠকে হামলা, অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগে থানায় মামলা কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: স্বামীসহ ৫ জন গ্রেফতার বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা

২৭ বছর পর চেয়ারম্যানের কারাদণ্ড বহাল: গম আত্মসাতের মামলা

সংবাদদাতা:
রবিবার, ২৮ জুলাই, ২০২৪

গম আত্মসাতের মামলায় ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যানের চার বছরের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ রায় পাওয়ার এক মাসের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে তাকে।

বিচারিক আদালতের দেওয়া দণ্ডের বিরুদ্ধে ওই চেয়ারম্যানের আপিল খারিজ করে ২০২৩ সালের ২৬ জুলাই হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এ রায় দেন। সম্প্রতি এ রায় প্রকাশ করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুরউস সাদিক চৌধুরী।

মামলার নথি থেকে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের ১৮টি প্রকল্পের ৯৪ দশমিক ৫০ মেট্রিক টন গম আত্মসাৎ করেছেন। যার মূল্য ৫ লাখ ৬৯ হাজার ৮৩৫ টাকা। নিয়ম অনুসারে গম তোলার সঙ্গে সঙ্গে থানা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন পাঠাতে হয়। সেটা তিনি করেননি। পরে নির্বাহী কর্মকর্তা তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বরাবর ১৯৯৩ সালে অভিযোগ দাখিল করেন। পরে তদন্ত কর্মকর্তা দণ্ডবিধির ৪০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ দাখিল করেন।

বিচার শেষে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত ১৯৯৭ সালের ৩১ মার্চ এক রায়ে চেয়ারম্যান আব্দুল কাইয়ুমকে দণ্ডবিধির ৪০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপর আসামি আপিল করেন। শুনানি শেষে হাইকোর্ট তার আপিল খারিজ করে দেন। একই সঙ্গে রায় পাওয়ার এক মাসের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে ওই চেয়ারম্যানকে।


এরকম আরও সংবাদ