• সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

ডোমারে ইউপি সদস্য আঃ রাজ্জাককে মারপিটের ঘটনায় গ্রেফতার ২

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নীলফামারীর ডোমারে জোড়াবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে মারপিটের ঘটনায় ২জনকে আটক করে থানায় দিয়েছে এলাকাবাসী।
এবিষয়ে ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের পিতা আইয়ুব আলী ডোমার থানায় মামলা দায়ের করলে ঘটনায় জড়িত ২জনকে গ্রেফতার দেখিয়ে জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন পুলিশ।
মামলা সুত্রে জানানযায়, আব্দুর রাজ্জাক ও তার শশুর বাড়ীর লোক জনের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৫জুন) বিকালে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও তার ২য় স্ত্রী লিপি বেগমকে মোটর সাইকেল যোগে নিয়ে ডোমার বাজার থেকে মিরজাগঞ্জ যাওয়ার পথে মাহিগঞ্জ বাজার এলাকার বেতগাড়ার মোড় নামক স্থানে উপজেলার গোমনাতী ইউনিয়নের মৌজা গোমনাতী এলাকার খালপাড়া গ্রামের শুকারু মামুদের ছেলে আমিনুর,মিজানুর,শাহিনুর সহ বেশকয়েকজন মিলে তাদের গতিরোধকরে। উভয় পক্ষের বাগবিতন্ডার এক পর্যায়ে পতিপক্ষরা লোহার রড, ও ধারালো ছোরা দিয়ে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী লিপি বেগমকে বেধরক মারপিট করে বলে অভিযোগ উঠেছে। তাদের এমন সন্ত্রাসী কর্মকান্ডের কারণে এলাবাসী ঘটনা স্থল থেকে ২জনকে আটক করে। থানায় সংবাদ দিলে এসআই কাজল কুমার রায় ও সংঙ্গীয় ফোর্স গিয়ে তাদের থানায় নিয়ে আসে। অপরদিকে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী গুরুত্বর আহত হলে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঐদিন রাতে আব্দুর রাজ্জাকের পিতা ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে ডোমার থানায় মামলা নং-১৪, তারিখ ২৬ জুন ২০২৫ দায়ের করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত মামলায় আমিনুর রহমান (৪৬) ও মিজানুর রহমান (৪২) কে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ কর হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।


More News Of This Category